sodaionline.com-এ আমরা ক্রেতার সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। পণ্য হাতে পেয়ে কোনো সমস্যা পেলে নিচের নিয়মে বদল বা টাকা ফেরতের আবেদন করতে পারেন।
কখন বদল বা টাকা ফেরত পাবেন
- পণ্য ভাঙা, নষ্ট, ত্রুটিপূর্ণ অথবা ভুল হলে আমরা বদলে দিই বা টাকা ফেরত দিই।
- পণ্য গ্রহণের ৩ দিনের মধ্যে আমাদের জানাতে হবে।
- পণ্যটি ব্যবহার না করে আসল প্যাকেটসহ রেখে দিন।
- সমস্যার ছবি বা ভিডিও পাঠালে দ্রুত সমাধান করা যায়।
যে ক্ষেত্রে ফেরত নেওয়া হয় না
- পণ্য ব্যবহার করা হয়ে থাকলে।
- আমাদের পণ্য খাবার জাতীয়, তাই পণ্যে কোনো ত্রুটি না থাকলে শুধু পছন্দ না হওয়া বা মত বদলানোর কারণে ফেরত নেওয়া হয় না।
- ডিসকাউন্ট বা অফারের যে পণ্যে “No Return” উল্লেখ আছে।
রিফান্ড
- যাচাইয়ের পর সব শর্ত পূরণ হলে ৭ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হয়।
- আমাদের সব অর্ডার ক্যাশ অন ডেলিভারিতে হয়, তাই রিফান্ড বিকাশ বা নগদের মাধ্যমে পাঠানো হয়।
যোগাযোগ
বদল বা রিফান্ডের জন্য যোগাযোগ করুন:
- ফোন: ০১৯৭৫ ৫৮ ৫৯ ৬০
- WhatsApp: ০১৯৭৫ ৫৮ ৫৯ ৬০
- ইমেইল: [email protected]
সার্ভিস আওয়ার: সকাল ৯টা – রাত ৯টা