চুইঝাল খুলনা অঞ্চলের একটি বিখ্যাত মসলা — এক ধরনের লতার কাণ্ড। গরু ও খাসির মাংসের পাশাপাশি মাছ, নিহারি, হালিম, সবজি ও আচারে এটি একটি অনন্য ঝাঁঝালো স্বাদ ও সুবাস যোগ করে।
এঁটো ও ডাল চুইঝালের পার্থক্য
এঁটো চুইঝাল গাছের গোড়ার মোটা অংশ। ঝাল তুলনামূলক কম, সুগন্ধ সবচেয়ে বেশি, আঁশ কম ও নরম, তাই রান্নায় দ্রুত সেদ্ধ হয়। প্রথমবার চুইঝাল খাচ্ছেন বা পরিবারে ছোটরা থাকলে এটি ভালো।
ডাল চুইঝাল গাছের উপরের সরু অংশ। ঝাল ও ঝাঁঝ বেশি, আঁশ বেশি, রান্নায় সময় বেশি লাগে। যারা কড়া ঝাল পছন্দ করেন, তাদের জন্য।
এক কেজি মাংসে কতটুকু চুইঝাল দেবেন
সাধারণত ১ কেজি মাংসে ৬০–৭০ গ্রাম চুইঝালই যথেষ্ট।
কীভাবে কাটবেন
১০–১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন, ধুয়ে পরিষ্কার করুন, তারপর ছোট টুকরো করুন। শক্ত অংশ হামানদিস্তায় হালকা থেঁতো করে নিলে সহজ হয়।
কীভাবে সংরক্ষণ করবেন
- ১ মাস পর্যন্ত: ফ্রিজের সাধারণ চেম্বারে
- ৫–৬ মাস: এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে
কাটার পর চুইঝাল কালচে হয়ে যেতে পারে — এটা বাতাসের সংস্পর্শে স্বাভাবিক পরিবর্তন, নষ্ট হওয়ার লক্ষণ নয়।
খুলনার দেশি চুইঝাল অর্ডার করুন — এঁটো স্ট্যান্ডার্ড, এঁটো প্রিমিয়াম ও ডাল, ২৫০ গ্রাম থেকে ২ কেজি।