সারাদেশে ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পেয়ে টাকা দিন অর্ডার করতে কল করুন 01975-585960

Sodai Online – সদাই অনলাইন

রিফান্ড ও রিটার্ন নীতি

sodaionline.com-এ আমরা ক্রেতার সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। পণ্য হাতে পেয়ে কোনো সমস্যা পেলে নিচের নিয়মে বদল বা টাকা ফেরতের আবেদন করতে পারেন।

কখন বদল বা টাকা ফেরত পাবেন

  • পণ্য ভাঙা, নষ্ট, ত্রুটিপূর্ণ অথবা ভুল হলে আমরা বদলে দিই বা টাকা ফেরত দিই।
  • পণ্য গ্রহণের ৩ দিনের মধ্যে আমাদের জানাতে হবে।
  • পণ্যটি ব্যবহার না করে আসল প্যাকেটসহ রেখে দিন।
  • সমস্যার ছবি বা ভিডিও পাঠালে দ্রুত সমাধান করা যায়।

যে ক্ষেত্রে ফেরত নেওয়া হয় না

  • পণ্য ব্যবহার করা হয়ে থাকলে।
  • আমাদের পণ্য খাবার জাতীয়, তাই পণ্যে কোনো ত্রুটি না থাকলে শুধু পছন্দ না হওয়া বা মত বদলানোর কারণে ফেরত নেওয়া হয় না।
  • ডিসকাউন্ট বা অফারের যে পণ্যে “No Return” উল্লেখ আছে।

রিফান্ড

  • যাচাইয়ের পর সব শর্ত পূরণ হলে ৭ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হয়।
  • আমাদের সব অর্ডার ক্যাশ অন ডেলিভারিতে হয়, তাই রিফান্ড বিকাশ বা নগদের মাধ্যমে পাঠানো হয়।

যোগাযোগ

বদল বা রিফান্ডের জন্য যোগাযোগ করুন:

সার্ভিস আওয়ার: সকাল ৯টা – রাত ৯টা